
নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে ক্রেস্ট ও সনদ পেয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নের বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাসনিম অরিন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ের ‘ক’ গ্রুপে কবিতা আবৃত্তি বিষয়ে অংশ নেয় তাসনিম অরিন। প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান অর্জন করে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপ ও বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। কবিতা আবৃত্তিতে তৃতীয় স্থান অর্জন করায় তাসনিম অরিনও ক্রেস্ট ও সনদ গ্রহণ করে।
তাসনিম অরিন ২নং নন্নী ইউনিয়নের বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক তাওহিদুজ্জামান রোমানে মেয়ে।
ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রতন দাস, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, একাডেমিক সুপারভাইজার শাহ্ জামাল ও উপজেলা জাসাসের সভাপতি রাকিব মুক্তাদিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
