Oplus_131072
আনোয়ার উল্লাহ শরীফ
জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১.০০ চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
এ ছাড়া ও প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও সাবেক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এবং সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান, সাবেক শিবির নেতা আবু জাফর, ছাত্রশিবির ভোলা জেলা শাখার সভাপতি জসীমউদ্দীন হাওলাদার, সেক্রেটারী আবদুল হালিম আল যায়েদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী তুলে দেন।শিবিরের উপজেলা সভাপতি মাহাদী হাসান সজিব এর সভাপতিত্বে এ সময় শতাধিক কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সাংবাদিকদের কে বলেন, ছাত্রশিবিরের পক্ষ হতে উপজেলা পর্যায়ে আমাদেরকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তাতে আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাদের আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি।