
নারায়ণগঞ্জ জেলার ‘খ সার্কেল’-এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব দীপংকর ঘোষ। বুধবার (০৬ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
জনাব দীপংকর ঘোষ ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সুনাম অর্জন করেছেন।
শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। তাঁর বাড়ি চাঁদপুর জেলায়।
যোগদান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবাগত এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি বন্দর ও সোনারগাঁও থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদানের মাধ্যমে ‘খ সার্কেল’-এর আইন-শৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
